ভিয়েনা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

মৃত আনোয়ার বাঁচার জন্য টিকার নিবন্ধন করতে চান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৪২ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ: ভোটার তালিকায় তিন বছর আগেই ‘মৃত’ তিনি। কিন্তু এখন বাঁচার জন্য টিকা দরকার। ভোটার তালিকায় তার নাম মৃত হিসেবে থাকায় টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারছেন না। এমন ঘটনা ঝিনাইদহ জেলার কাঞ্চন নগর গ্রামের।

ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাঞ্চন নগর গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে এসএম আনোয়ার হোসেন জীবিত থাকলেও তাকে মৃত দেখানো হয়েছে। তার এনআইডি নং ৮২৪৪৯৬১২৮৩।

ইউরোবাংলাটাইমস প্রতিনিধিকে আনোয়ার জানান, নির্বাচন কমিশনের ডাটাবেইজে তিনি মৃত। করোনার ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়ে বিষয়টি জানতে পারেন তিনি। জানতে পারলেন তিনি ‘মৃত’।

তথ্য নিয়ে জানা গেছে, এসএম আনোয়ার নির্বাচন কমিশনের ডাটাবেইজে ২০১৮ সালের আগ থেকেই ‘মৃত’। ২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে পৌরসভা থেকে স্মার্টকার্ড গ্রহণ করেন আনোয়ার। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক শরিফুল ইসলাম তার এলাকার ডাটাবেইজ তৈরী করেন। তিনিই তাকে ‘মৃত’ দেখিয়েছেন।

তবে শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়ির লোকজনের দেওয়া তথ্য নিয়ে তিনি ফর্ম পূরণ করেছেন। ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকম করা হয়নি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমান জানান, কোন কোন ক্ষেত্রে তথ্যগত ভুল হতেই পারে। তবে আবেদন করে সংশোধন করার সুযোগ রয়েছে। এসএম আনোয়ার জানান, তার পরিচয় পত্রে এতোবড় ভুল থাকার কারণে শতবার চেষ্টা করেও টিকার নিবন্ধন করা যায়নি।

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীম কবির জানান, সরকার ৮০ শতাংশ লোককে টিকার আওতায় আনার চিন্তা করেছে। সে লক্ষ্যে নিবন্ধন না করে শুধু মাত্র জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখে রেখে টিকা দেওয়া ব্যবস্থা করছে।

ঝিনাইদহ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মৃত আনোয়ার বাঁচার জন্য টিকার নিবন্ধন করতে চান

আপডেটের সময় ০২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১