ভিয়েনা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

র‍্যাবের অভিযানে আটক হেলেনা জাহাঙ্গীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৪০ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে র‌্যাব অভিযানটি পরিচালনা করে।

র‍্যাব সূত্র জানায়, তাদের একটি দল আজ রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।

এদিকে, তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অভিযান শেষে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে র‍্যাব সদর দফতরে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। তবে, গত রোববার উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

র‍্যাবের অভিযানে আটক হেলেনা জাহাঙ্গীর

আপডেটের সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১