ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

হবিগঞ্জে রেইনবো পার্সেল সার্ভিসে চুরি, আটক ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৪৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রেইনবো পার্সেল সার্ভিসের সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক যুবক খুলনা জেলার তেরখাদা উপজেলার দক্ষিন খুশলা গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। আটক হামিমকে (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, মঙ্গলবার রাতে রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগে অজ্ঞাতনামাকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম এর নেতৃত্বে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামীমকে আটক করেন।

আটক হামীম জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ৪লক্ষ ৫২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। বাকী টাকা উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি মো: আলী আশরাফ।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে রেইনবো পার্সেল সার্ভিসে চুরি, আটক ১

আপডেটের সময় ০৪:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১