ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

খুলনা অঞ্চলের তিন’শ শ্রমিককে আর্থিক সহায়তার চেক প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ১৩৪ সময় দেখুন

খুলনা, বাংলাদেশ: খুলনায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের   অসুস্থ, আহত শ্রমিক বা পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দুর্ঘটনাজনিত মত্যু ও তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে তিনশো পাঁচজন শ্রমিক এবং তাদের স্বজনদের ৯০ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্ত্বরে এক অনুষ্ঠানে খুলনা অঞ্চলের ছয় জেলার এসকল শ্রমিকদের সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের কল্যাণ এধরনের সহায়তা তারই একটি উদাহরণ। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের বিপদে পাশে আছে বলে জানানো হয়।

চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়, গত দুই বছরে খুলনা অঞ্চলের ৬টি জেলার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর ও মাগুরা জেলার প্রায় দুই হাজার শ্রমিককে প্রায় সাড়ে তিন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়েছে অর্ধ কোটি টাকা। এছাড়া করোনাকালীন শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চিকিৎসকগণ টেলিমডিসিন এর মাধ্যমে প্রায় ১০ হাজার শ্রমিককে চিকিৎসা সহায়তা প্রদান করেছে। পাশাপাশি খুলনা আঞ্চলের দুইটি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বদ্ধিতে মাস্ক বিতরণ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়।

এসব কর্মসূচি বাস্তবায়নে সহায়তা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।

ইউবি টাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খুলনা অঞ্চলের তিন’শ শ্রমিককে আর্থিক সহায়তার চেক প্রদান

আপডেটের সময় ০৬:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১