ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিকিৎসার অভাবে পায়ে পচন, বাঁচার আকুতি আশরাফুলের চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দিলেন জো বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১০৪ সময় দেখুন

ঢাকাঃ বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পিটার হাস। হোয়াইট হাউস থেকে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানা যায়, প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বাংলাদেশসহ চারটি দেশে চারজন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন।

নতুন মনোনিতরা হলেন ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার এবং বাংলাদেশের জন্য পিটার হাস।

পিটার হাস বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন।

কর্মজীবনে হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।

যুক্তরাষ্ট্র সিনেট এই মনোনয়নগুলো চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

চিকিৎসার অভাবে পায়ে পচন, বাঁচার আকুতি আশরাফুলের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দিলেন জো বাইডেন

আপডেটের সময় ০৬:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১