ভিয়েনা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশে কঠোর নিষেধাজ্ঞার চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮, জরিমানা প্রায় ১৩ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১০১ সময় দেখুন

bty

ঢাকা: কঠোর লকডাউনের চতুর্থদিনে বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক বিভাগ ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে। জরিমানার পরিমাণ ১২ লাখ ৮১ হাজার টাকা।

সরকার ঘোষিত সাতদিনব্যাপী কঠোর বিধিনিষেধের রোববার ছিল চতুর্থ দিন। ঢাকায় মুষল বৃষ্টির মধ্যেই মানুষজন রাস্তায় চলাচল করেছেন। গত তিন দিনের তুলনায় রোববার রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও রিকশার আধিক্য ছিল। যদিও কঠোর নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে ছিলেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে কঠোর নিষেধাজ্ঞার চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮, জরিমানা প্রায় ১৩ লাখ

আপডেটের সময় ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১