ভিয়েনা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

চীনা মহাকাশ স্টেশনে নভোচারীদের হাঁটাহাঁটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৮৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশনে নভোচারীরা হাঁটাহাঁটি করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। মহাকাশে থাকা অবস্থায় চীনা নভোচারিরা তাদের মহাকাশ যান থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বের হয়েছেন।

গত ১৭ জুন চীনের গাংসু প্রদেশে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ ক্দ্রে থেকে শেনজু-১২ নভোযান উক্ষেপণ করা হয়। এতে তিনজন নভোচারি ছিলেন। তারা মহাকাশ স্টেশনে তিনমাস অবস্থান করবেন। এরা হলেন নি হাইসেং, লিই বোমিং এবং ট্যাং হংবো।

প্রকাশিত ভিডিওতে দেখা যায় রোববার এদের দুজন মূল কেবিন থেকে বের হন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ফুটেজে তা দেখানো হয়েছে। এতে দেখা গেছে নভোচারীরা কেবিনে ব্যায়াম করার সময় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিচ্ছেন। এরপর তাদের কেবিনের দরোজা খুলে মডিউল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। আশা করা হচ্ছে তারা ছয় থেকে সাত ঘন্টা হাঁটাহাঁটি করবেন।

চীনের মহাকাশ সংস্থা আগামী বছরের শেষ নাগাদ মোট ১১ টি মিশন চালানোর পরিকল্পনা নিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনা মহাকাশ স্টেশনে নভোচারীদের হাঁটাহাঁটি

আপডেটের সময় ০৫:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১