ভিয়েনা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশকে পিপিই প্রদান করেছে জাপান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশের চিকিৎসক ও সম্মুখসারির কর্মীদের জন্য জাপান ৫৩ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) অনুদান দিয়েছে। এর মধ্যে রয়েছে আইসোলেশন গাউন, সার্জিক্যাল মাস্ক, পার্টিকুলেট রেসপিরেটর মাস্ক, সেফটি গুগল এবং গ্লাভস।

জাপান সরকার এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের (এএসইএফ) পক্ষ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টেম (জাইকস) এসব পিপিই অনুদান দিয়েছে।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, এই অপরিহার্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অনুদান সঠিক মুহূর্তে এসেছে, যখন আমরা সারা  দেশে নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রচেষ্টা বাড়িয়ে দিচ্ছি। আমাদের মহামারীর মধ্যে সাড়া দিয়ে চলমান সমর্থনের জন্য জাপান সরকার এবং এএসইএফ-এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এর ফলে আমাদের স্বাস্থ্যকর্মীদের আরও ভালোভাবে সজ্জিত করতে অবদান রাখবে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি আইআইটিও বলেন, এই বৈশ্বিক সংকটের মধ্যে বাংলাদেশকে সহযোগিতা করতে পেরে জাপান আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এই সহযোগিতা বাংলাদেশ ও জাপানের মধ্যে অংশীদারিত্বকেও উৎসাহিত করবে।

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা বলেন, বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি। জাপান সরকার এবং এএসইএফ হিসাবে প্রধান অংশীদারদের আর্থিক সহায়তা আমাদের সম্মুখসারির কর্মীদের সুরক্ষা অব্যাহত রাখতে এবং এইভাবে বাংলাদেশে কোভিড-১৯ রোগীদের সর্বোত্তম ক্লিনিকাল সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সক্ষম করবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশকে পিপিই প্রদান করেছে জাপান

আপডেটের সময় ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১