ভিয়েনা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ১৪৩ সময় দেখুন

ঢাকা: দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুলাই) একাদশ সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লকডাউন ঘোষণা করেছি। আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন এবং অন্যকেও সুরক্ষিত করেন, যেন করোনা আর বাড়তে না পারে।’
তিনি বলেন, ‘টিকা আসতে শুরু করেছে। কোন অসুবিধা হবে না। সারাদেশে আমাদের মানুষ যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আমরা করবো।’

প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত  ধৌত করা এবং বাড়ি গিয়ে গরম পানির ভাপ নেয়া এবং কুসুম গরম পানি দিয়ে গরগরা করার মত সাধারণ এবং করোনা প্রতিরোধে অবশ্য পালনীয় হিসেবে স্বাস্থ্যবিধিগুলো স্মরণ করিয়ে দেন।

টিকার বিষয়ে আর কোন সমস্যা হবে না এবং দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসায় তাঁর সরকারের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, টিকা আসতে শুরু করেছে। কোন অসুবিধা হবে না। মানুষ যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করবো।

করোনা মোকাবেলায় জনগণের ঘরে অবস্থান ধরে রাখতে না পারায় প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ঈদুল ফিতরের সময় আমরা অনুরোধ করলাম আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু অনেকেই সে কথা শোনেনি, ছুটে চলে গেছে। তার ফলাফলটা হলো বিভিন্ন জেলা পর্যায়ে করেনাটা ছড়িয়ে পড়লো।

তিনি বলেন, সকলে সরকারের কথা শুনলে হয়তো সারাদেশে এমনভাবে করোনা ছড়িয়ে পড়তো না। এটা হলো বাস্তবতা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সবাইকে লকডাউন মেনে চলার আহ্বান ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১