ভিয়েনা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাংলাদেশে করোনায় রেকর্ড শনাক্ত ৮৮২২, মৃত্যু ১১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১৪৩ সময় দেখুন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও আট হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে সোমবার আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন নয় লাখ ১৩ হাজার ২৫৮ জন।

একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১৫ জন। এর আগে গতকাল ১১২ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ও গত পরশু ছিল ২৩ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৫৫০ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ১৬ হাজার ২৫০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় রেকর্ড শনাক্ত ৮৮২২, মৃত্যু ১১৫

আপডেটের সময় ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১