ভিয়েনা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লকডাউন কাম্য নয়, জীবনরক্ষার্থে দিতে হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৯০ সময় দেখুন

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘লকডাউনের ওপর নির্ভরতা নয়, আমাদের দিতে হয় অনেকটা বাধ্য হয়ে। কারণ, লকডাউনই একমাত্র উপায় যা সংক্রমণকে নিয়ন্ত্রন করতে পারে। বিভিন্ন দেশে যারা ভ্যাকসিন নিয়েছে সেখানেও লকডাউন থাকে।

শনিবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ নিজ বাসভবনে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তবে সরকার লকডাউন দিতে চায় না। কারণ লকডাউনের কারণে আমাদের অনেক ক্ষতি হয়, অর্থনৈতিকভাবেও ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে লকডাউন দিতে হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, আমরা লকডাউন নির্ভর হতে চাই না। ভ্যাকসিনের মাধ্যমেই করোনাকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

মানিকগঞ্জ/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউন কাম্য নয়, জীবনরক্ষার্থে দিতে হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৭:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১