ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৫৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১০২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। এছাড়া উদ্ধার অভিযান চালিয়ে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।

ফায়ার সার্ভিস বাহিনী ও উদ্ধারকারী দলের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা এখনও লোকজনকে জীবিত অবস্থায় উদ্ধারের আশা করছেন।

এর আগে মায়ামি-ডাডের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছিলেন, দুর্ঘটনার সময় ভবনটিতে অবস্থানকারীদের সংখ্যা তাঁদের হিসাব মতে ১০২ জন। তবে, ভবন ধসের মুহূর্তে বহুতল ওই ভবনে আসলে কত মানুষের বসবাস ছিল, তা পরিষ্কার নয়।

ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ভবন ধসের কারণ এখন জানা যায়নি।

সার্ফসাইড শহরে এই ভবনটি নির্মাণ হয়েছিল ১৯৮০ সালে।

গত বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অগ্নিকাণ্ড ও উদ্ধারকাজ এখনও তল্লাশি ও উদ্ধার তৎপরতার মধ্যেই রয়েছে। ফ্লোরিডার গভর্নর বলেন, এরকম বিশাল ভবন ধসে যাওয়া সত্যিই বেদনাদায়ক।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৫৯

আপডেটের সময় ০৫:১৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১