ভিয়েনা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

শোষণের আরেকটি হাতিয়ার মনে হচ্ছে টিকা: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৭৫ সময় দেখুন

ঢাকা: কোভিড-১৯ টিকা জনসাধারণের পণ্য হিসেবে নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘকে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, অত্যন্ত প্রয়োজনীয় টিকা অন্যদের কাছে ‘শোষণের হাতিয়ার’ হয়ে ওঠেছে। কিছু দেশ অন্যান্য দেশকে টিকা দেয়ার বিনিময়ে বিভিন্ন সুবিধা চাইছে।

পররাষ্ট্রমন্ত্রী তার সপ্তাহব্যাপী নিউ ইয়র্ক সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার সময় এসব কথা বলেন।

ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিটি সভায় তিনি কোভিড এবং টিকা সমস্যা সম্পর্কে কথা বলেছেন। ধনী দেশগুলো উদ্বিগ্ন না হতে বললেও সেটা বিশ্বাসযোগ্য নয় বলছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী বলেন, টিকা প্রদানের আশ্বাস  দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো বাংলাদেশকে তা দিতে পারেনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের প্রস্তাব সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনকে প্রথম অগ্রাধিকার হিসেবে রেখে ‘প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে’ তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। মিয়ানমার সম্পর্কিত জাতিসংঘের নতুন সাধারণ পরিষদের প্রস্তাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ গভীর হতাশা প্রকাশ করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শোষণের আরেকটি হাতিয়ার মনে হচ্ছে টিকা: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৫:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১