ভিয়েনা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ট্রিয়ায় আগামী সপ্তাহ থেকে করোনার গ্রীন পাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ১৬৭ সময় দেখুন

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইট GESUNDHEIT.GV.AT থেকে অনলাইনেও সংগ্রহ করা যাবে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইনের জনৈক মুখপাত্র একথা জানিয়েছেন। পত্রিকাটি জানায়, অস্ট্রিয়ায় যারা করোনার প্রতিষেধক ভ্যাকসিন বা টিকা গ্রহণ সম্পন্ন করেছেন তারা আগামী সপ্তাহেই নিজের করোনার গ্রীন পাস সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সংস্থা এপিএ জানায়, অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় আগামী সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় করোনার গ্রীন পাস প্রবর্তন করার পরিকল্পনা করছে। কোভিড ১৯ সংক্রমণ থেকে করোনার পরীক্ষার সনদপত্র এবং করোনা থেকে পুনরুদ্ধারের পাশাপাশি ইইউ-অনুবর্তী কিউআর(QR) কোডগুলির সাথে টিকাদানের সনদপত্রও পাওয়া যাবে Gesundheit.gv.at এই ওয়েবসাইটে।

সংবাদ সংস্থা এপিএর অনুরোধে স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগ্যাং মুকস্টাইন (গ্রিনস) এর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা মোটামুটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে আমরা গ্রীন পাস প্রদান শুরু করার আশা করছি।

ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) দেশ সমূহের মধ্যে ভ্রমণের জন্য এই গ্রীন পাস বা পাসপোর্ট অত্যন্ত জরুরী ডকুমেন্ট হিসাবে বিবেচিত হবে। এই গ্রীন পাস নিয়ে কেহ ইইউর দেশ সমূহে আগমন করলে তার জন্য করোনার কোন ধরনের পরীক্ষা বা কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। কেহ চাইলে সে তার মোবাইল ফোনেও ডাউনলোড করে রাখতে পারবে এই গ্রীন পাস। তাছাড়াও প্রিন্ট আউট করেও নিজের ফাইলে রাখা যাবে করোনার এই গ্রীন পাসপোর্ট বা পাস।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৬ জন, OÖ রাজ্যে ১৩ জন, Burgenland রাজ্যে ৯ জন, Steiermark রাজ্যে ৭ জন, Vorarlberg রাজ্যেও ৭ জন, Tirol রাজ্যে ৬ জন, Salzburg রাজ্যে আজ কেহ আক্রান্ত শনাক্ত হন নি এবং Kärnten রাজ্যে -৫(ডাটা ক্লিনিং)।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৪৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার ১৭৫ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৪৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৭৯ জন।

করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,৮৮৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৮৮০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় আগামী সপ্তাহ থেকে করোনার গ্রীন পাস

আপডেটের সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১