ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৭৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সূত্রের বরাত দিয়ে গাজা শহর ও খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলার সত্যতা নিশ্চিত করেছে। বোমা হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, গাজা থেকে ওড়ানো বিস্ফোরকভর্তি বেলুনে ইসরায়েলের খালি মাঠের মধ্যে ২০টি জায়গায় আগুন ধরে গিয়েছে।

এক টুইটবার্তায় গতকাল মঙ্গলবার হামাসের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষায় এবং পবিত্র ভূমি জেরুসালেমের জন্য সাহসী প্রতিরোধ জারি রাখবে।

এদিকে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ক্ষমতা নেওয়ার দুদিনের মাথায় গাজায় বিমান হামলা চালানো হলো। গত রোববার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বেনেট নেতৃত্বাধীন আটদলীয় জোটের কাছে আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটে।

এর আগে ১০ মে পূর্ব জেরুসালেম দখলের দিনটিকে উদযাপন করে মিছিল শোভাযাত্রা করে ইসরায়েলিরা। গত মাসে গাজায় টানা ১১ দিনের ইসরায়েলি বিমান হামলা ও ইসরায়েলে হামাসের রকেট হামলায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তা হয়ে ওঠেনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

আপডেটের সময় ০৪:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১