ভিয়েনা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ বাড়ছে যুক্তরাজ্যে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৬৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়্যান্টের উচ্চ সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি বিবেচনায় জুলাই নাগাদ লকডাউন পুরোপুরি তুলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসছে দেশটি। ভারতীয় ভ্যারিয়্যান্টের হুমকির মুখে সেটি পিছিয়ে গেছে আরও অন্তত চার সপ্তাহ।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকারকে আরও অপেক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বরিস জনসন বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব করতে সরকার প্রস্তুত রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারির শুরু থেকে ৭ জুন পর্যন্ত যুক্তরাজ্যে ৩৩ হাজার ২০৬ জনের ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৫৭৩ জনই ভ্যাকসিন নেয়নি। পুরোপুরিভাবে ভ্যাকসিন নিয়েছে এক হাজার ৭৮৫ জন। টিকার একটি ডোজ নিয়েছে সাত হাজার ৫৫৯ জন। বাকিদের টিকা গ্রহণের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এবং শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি বলেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট করোনা সংক্রমণের ছয় শতাংশেরও বেশি ডেল্টা ভ্যারিয়্যান্ট। এই সংখ্যা বাড়ছে, এটা চিন্তার বিষয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ বাড়ছে যুক্তরাজ্যে

আপডেটের সময় ০৪:২৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১