ভিয়েনা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৭৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা মহামারীর পর কিছুটা বুঝতে পেরেছে। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রতি বছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে পালন করা হয়। গতকাল ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ একসাথে ৬৪  জেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

তারই ধারাবাহিকতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলায় ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। ভলান্টিয়ার সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে বৃক্ষ রোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেন। একটা দল আলতাজুর রহমান ডিগ্রি কলেজে অর্ধশতাধিক বিভিন্ন রকমের ওষুধী গাছ রোপণ করেন তার মধ্যে, আকাশ মনি, জাঊ, হরতকি, বহেরা, আমলকি ইত্যাদি।

ভোলা খেয়া ঘাট দীর্ঘদিন বন্ধ থাকায় আশেপাশে জায়গাগুলো বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক আবর্জনা স্তূপ ছিল তাই ভলান্টিয়ার সদস্যরা নিজ হাতে ভোলা খেয়াঘাটের আশ পাশে বাজার সহকারে যে জায়গাটা দিয়ে হাজারো মানুষ দৈনিক ঢাকা-বরিশাল চলাফেরা করে সে স্থানটি পরিষ্কার করে দেয় এবং মানুষকে সচেতন করে পলিথিন প্লাস্টিকের জিনিসপত্র নদীতে যেন না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখে এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে মানুষকে সতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম । তিনি বলেন, আমরা ভোলায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি জাতীয়, সমস্যা সম্ভাবনা, যেকোনো দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করি। আমরা বিশ্বাস করি এই  ধরনের কার্যক্রম দেশে স্বেচ্ছাসেবাকে আরও অগ্রসর করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে । তিনি আরো বলেন, ভোলা জেলার সহ-সভাপতি ঐশী দত্ত আমরা আমাদের জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকে মূল্যবোধের পরিবর্তনে কাজ করে যাচ্ছি।

আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, অর্থ সম্পাদক ইসমাইল আদনান, প্রজেক্ট অফিসার খালেদ, মানব সম্পদ কর্মকর্তা আল জুবায়ের, জুই, তোহিদুর রহমান ফাহাদ, শহীদুল ইসলাম সাগর, মরিয়ম ইমু, ফাইজা, তানভীর, স্বর্ণা প্রমুখ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটের সময় ০১:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১