ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বাগেরহাটে করোনায় সংক্রমণের হার ৪৫ শতাংশ,২৪ ঘন্টায় মৃত্যু ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ২০৮ সময় দেখুন

খুলনা প্রতিনিধি : বাগেরহাটে জেলায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে বাগেরহাট জেলায় ১ হাজার ৭৫২ জনের করোনা আক্রান্ত হলেন। মারা গেছে ৪৫ জন। বাগেরহাট সদর হাসপাতালে ১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

এ ছাড়া মোংলায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলার কারোনে, সংক্রমণ রোধে এবার মোংলা পৌরসভার পর পুরো উপজেলাজুড়েই গতকাল বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে নেমেছে কোস্টগার্ড। পাশাপাশি পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। প্রাথমিকভাবে ৮ দিনের জন্য ৭ দফা নির্দেশনা দিয়ে জারি করা ঐ বিধিনিষেধ রোববার শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরেলগঞ্জে। সদরেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ।

শিকদার ইয়াছিন আরাফাত/ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাগেরহাটে করোনায় সংক্রমণের হার ৪৫ শতাংশ,২৪ ঘন্টায় মৃত্যু ১

আপডেটের সময় ০১:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১