ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

হামলা হলে পাল্টা জবাব: হামাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৭৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রাখলে, হামাস আবার পাল্টা জবাব দেয়া শুরু করবে।

তুরস্কের একটি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে হামলা চালাচ্ছে। এ ছাড়া জেরুজালেম শহরের নাগরিকদের উদ্বাস্তু করে দেয়ার হুমকি এখনও বিদ্যমান। বলেন, এসব সহিংস ঘটনা অব্যাহত থাকলে, আবারও তার জবাব দেয়া শুরু করতে পারে হামাস।

জুহরি জানান, গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যে অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই নতুন করে সংঘর্ষ শুরু হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামলা হলে পাল্টা জবাব: হামাস

আপডেটের সময় ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১