ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

লালমোহনে তেঁতুলিয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১০৩ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও অতিরিক্ত জোয়ারে তেঁতুলিয়া নদীর তীরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় ক্ষতিগ্রস্ত নদীর তীর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে এমপি শাওন বলেন, দ্বীপজেলা ভোলার প্রধান সমস্যা নদী ভাঙনরোধে বিএনপি-জামাত জোট সরকারের চাইতেও বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আমরা মেঘনা তীরে স্থায়ী বাঁধ দিয়ে ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রীর সহযোগিতায় মেঘনার ন্যায় তেঁতুলিয়ার তীরেও স্থায়ী বাঁধ দিয়ে তীর সংলগ্ন পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়ন কে রক্ষা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

এর আগে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপজেরার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা চর কচুয়াখালীর ২ শতাধিক পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ ও মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে চাল বিতরণ করেন এমপি শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ প্রমূখ।

সালাম সেন্টু/ইবি টাইমস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তেঁতুলিয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন

আপডেটের সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১