ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ৫২ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ সারাদেশে সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদুর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রেষণে নিয়োজিত বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সমমর্যাদার কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) আগামী ৬০ দিনের জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য সশস্ত্রবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়।

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ল

আপডেটের সময় ০৬:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪