ভিয়েনা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে বসতঘরের গ্রিলের তালা ভেঙে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র।

এছাড়াও চোর চক্র বসতঘরের আলমিরা এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলে। শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে।

লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি জানান, আমার ভাই শুক্রবার তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য স্বপরিবারে ঢাকায় যান। তাই তাদের বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে ফাঁকা বসতঘরে হানা দেয় চোর চক্র। তারা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে থাকা অন্তত ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্র ঘরের আলমিরা এবং শুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি আমরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বসতঘরে চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিগগিরই এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি

আপডেটের সময় ১২:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪