ভিয়েনা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

লালমোহনে শান্তি বজায় রাখতে মসজিদে মসজিদে বিএনপির আহবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৪৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জুমআ’র নামাজের পূর্বে মসজিদে মসজিদে আহবান জানান বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) নেতারা।

শুক্রবার লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এসময় ভোলা-৩ আসনের সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে চলমান সময়ে লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান তিনি।

মুসল্লিদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বাবুল বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়, হানাহানি, মারামারি, লুটপাট আওয়ামী লীগের কাজ। তাই বিএনপির নাম ভাঙিয়ে কেউ হানাহানি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ। একইসাথে লালমোহনে শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিন জুমআ’র নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা, আহতদের আরোগ্যলাভ ও দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি মো: সাদেক ঝান্টু, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সালাম সেনটুু/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শান্তি বজায় রাখতে মসজিদে মসজিদে বিএনপির আহবান

আপডেটের সময় ১১:৪১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪