ভিয়েনা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৬১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) নামের দুই জন গুরুতর আহত হয়েছেন ।

দূর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুলাই) জেলার ভান্ডারিয়া- মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায়। নিহত মাছ ব্যবসায়ী হাসিব জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।

নিহত হাসিবের নানা আ: মালেক খান জানান, হাসাবি তার মামা শফিকুলের সাথে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। ওই দিন সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার মাদার্সি বাজরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে বহন করা মাছ ভর্তি টমটমটিকে চাপা দিলে ঘটনা স্থলেই হাসিব মারা যান। এসময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) গুরুতর আহত হন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেন এবং মরদেহের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটকে রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেটের সময় ১২:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪