ভিয়েনা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৪৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মো: সাইফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিকদার বাড়ির মো: ফারুকের ছেলে ও স্থানীয় গজারিয়া বাজার পূর্ব জামে মসজিদের খাদেম। সে গজারিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী ছিল। ইতোমধ্যে ছয়টি পরীক্ষায় অংশগ্রহণও করেছিল।

জানা যায়, পড়ালেখা ও গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেমের পাশাপাশি মসজিদ সংলগ্ন মক্তবে শিক্ষকতা করতো সাইফুল ইসলাম। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে গোসল শেষে মক্তবের ছাদে কাপড় রোদে শুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায় সাইফুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বিদয়ুতায়িত হয়ে সাইফুলের সারা দেহ পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪