ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

ঝিনাইদহে ৬ মাসে আত্নহনন ১২৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৪৮ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: দেশের সরকারি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে। যারা আত্মহত্যা করেন তাদের বেশিরভাগ অল্প বয়সী এবং নারী। এবছর ঝিনাইদহের ৬ উপজেলায় গত ৬ মাসে আত্মহত্যা করেছেন ১২৯ জন। এর মধ্যে পুরুষ ৭১ ও নারী  ৫৮ জন। আর জেলায় র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর।
শনিবার ঝিনাইদহে মানবধিকার সংগঠন ‘আরডিসি’র মহেশপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান আব্দুর রহমান গত ছয় মাসের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,’এ জেলায় আত্মহত্যা প্রবণতা বেশি। ২০২৪ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত গলায় ফাঁস ও বিষ পান করে মারা গেছেন মোট ১২৯ জন। এর মধ্যে পুরুষ ৭১ জন আর নারী ৫৮ জন।
ঝিনাইদহ সদরে ৩৮ জন, মহেশপুরে ২৮, শৈলকুপায় ২৬, কালীগঞ্জে ১৭, হরিনাকুণ্ডুতে ১১ এবং কোটচাঁদপুরে ৯ জন। এর মধ্যে নারী মারা গেছেন বেশি শৈলকুপায়, ১৮ জন।
২০২৩ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত  ৬ মাসে আত্মঘাতীর সংখ্যা ছিল ১৪০ জন। এর মধ্যে ৬৭ জন পুরুষ এবং ৭৩ জন নারী। গত বছরের তুলনায় এ বছর কিছুটা কমেছে। তবে গত বছর পুরুষ ছিল ৬৭ জন, এ বছর ৭১ জন।
সংবাদ সম্মেলনে আরডিসির নির্বাহী প্রধান বলেন,’জুন-জুলাই মাসে বর্ষাকাল হওয়ায় এসময় মানুষ কর্মহীন হয়ে পড়ে। স্বল্প আয়ের কারণে পরিবারে অভাব-অনটন দেখা দেয় এবংদ সংসারে বিরোধ সৃষ্টি হয়। তাছাড়া এই জেলার মানুষের আবেগ প্রবণতা বেশি, অল্পতেই ভেঙে পড়ে যার কারণে আত্নহত্যা করেন। এই প্রবণতা রোধে এ জেলায় জিও এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু দেশের মধ্যে এই জেলায় আত্নহত্যার ঘটনা সর্বাধিক। তিনি সবাইকে আত্নহত্যা রোধে এগিয়ে আসার আহ্বান জানান।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ৬ মাসে আত্নহনন ১২৯

আপডেটের সময় ০৫:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪