ভিয়েনা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মুনতাহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার দুলা মিয়া হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু মুনতাহা ওই বাড়ির মো. কামরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সকালে শিশু মুনতাহার মা নাছিমা বেগম ঘরের কাজ করা রাজমিস্ত্রিদের জন্য রান্না করছিলেন। এ সময় তার অগোচরে শিশু মুনতাহা বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর ঘরের কাজ করা এক রাজমিস্ত্রি শিশু মুনতাহাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর ওই রাজমিস্ত্রিসহ মুনতাহার স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন হিরণ বলেন, খবর পেয়েই আমি ওই বাড়িতে গিয়েছি। পরে বিকালে শিশু মুনতাহার জানাযার নামাজে এবং মরদেহ দাফনের সময়ও সেখানে ছিলাম।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪