ভিয়েনা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল সদর উপজেলায় ‘বীরের কণ্ঠে বীরগাথা’ প্রকল্পের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ১৩৩ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রজন্মের পর প্রজন্ম যেনো মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে এমন উদ্দেশ্যে ‘বীরের কণ্ঠে বীরগাথা’ নামে সারা দেশের জীবিত বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ব্যক্তিগত যুদ্ধ অভিজ্ঞতা ভিডিও করে আর্কাইভ করার প্রকল্প শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে টাঙ্গাইলে প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী কার্যক্রম উদ্বোধন করেন

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ব্যক্তিগত যুদ্ধ অভিজ্ঞতা ভিডিও করা হয়।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল সদর উপজেলায় ‘বীরের কণ্ঠে বীরগাথা’ প্রকল্পের উদ্বোধন

আপডেটের সময় ১১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪