ভিয়েনা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

খেলার মাঠে সড়ক নির্মাণ সামগ্রী !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৮৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ফেলে রাখা হয়েছে পাথর। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। সারাক্ষণ ওঠা-নামা করছে পাথরবোঝাই ট্রাক ও ভারী যন্ত্র। মাঠটির পশ্চিম পাশে বসানো হয়েছে পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন।  বিকট শব্দে চলছে সেটি। রাস্তার সঙ্গে মাটি খুঁড়ে পিচ (বিটুমিন) গলানোর জন্য স্থাপন করা হয়েছে চুলা। নির্মাণসামগ্রীর ধুলাবালি এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র কালো ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন। এতে মাঠের চরম ক্ষতি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের।  স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে। ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

বিদ্যালয়টিতে সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠের দুই–তৃতীয়াংশ জায়গায় ইটের কংক্রিট, বালু, মাটি, এক্সকাভেটর, বিটুমিনের ড্রাম স্তূপ করে রাখা হয়েছে। বিটুমিন গলানোর জন্য বানানো চুলা স্থাপন করা হয়েছে বিদ্যালয় ভবনের পাশেই। এখানে আগুন জ্বালালে ধোঁয়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে। সারা মাঠে ছোট ছোট কংক্রিট ছড়িয়ে–ছিটিয়ে আছে। এক্সকাভেটর ও অন্যান্য যন্ত্রপাতির ওপর লেখা আছে চাচা ভাস্তে এন্টারপ্রাইজ।

খাড়াশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জমির হোসেন বলেন,’কোরবানির ঈদের আগ থেকেই বিদ্যালয়ের মাঠের বড় অংশ দখল করে এখানে সড়কের নির্মাণ কাজের ইট, বালি, বিটুমিন, মেশিনসহ জিনিসপত্র রাখা হয়েছে। স্কুল চলাকালীন সময়েও তাঁরা বিটুমিন জ্বাল দেন। অনেক কালো ধোঁয়া হয়। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।’

ঠিকাদার ইউসুফ ইসলাম বলেন,’কোথাও কোনো জায়গা না পেয়ে স্কুলের মাঠে মালামালগুলো রেখেছিলাম। খুব দ্রুতই সরিয়ে ফেলা হবে।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে একটা টিম পাঠিয়েছিলাম। ঠিকাদার বলেছেন আগামী দু-তিন দিনের মধ্যে স্কুল মাঠ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে যাবেন।’

শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খেলার মাঠে সড়ক নির্মাণ সামগ্রী !

আপডেটের সময় ০৭:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪