ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ, চেয়ারম্যান থেকে ড্রাইভার পর্যন্ত সবাইকে কঠোর জিজ্ঞাসাবাদের পর শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। কেননা, পিএসসির এই দুর্নীতিবাজেরা গত ২৩ বছরের বিসিএস ক্যাডারদেরকেও প্রশ্নবিদ্ধ করেছে। সকল বিসিএস ক্যাডারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব এবং দুর্নীতি খতিয়ে দেখে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

৯ জুলাই সকালে রাজধানীর পল্টনসহ বিভিন্ন এলাকায় দুর্নীতিবিরোধী পথসভা ও  লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নীতিহীন কর্মকর্তারা দেশকে ক্রমশ ধ্বংস করে দেশের বাইরে টাকা পাচার করছে।

এই দুর্নীতিবাজদের তালিকা দ্রুত তৈরি করে দুদক কঠোর পদক্ষেপ নিলেই কেবলমাত্র দেশকে বাঁচানো সম্ভব।

হাফিজা লাকী/ইবিটাইমস 

জনপ্রিয়

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ : মোমিন মেহেদী

আপডেটের সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪