ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নিম্নমানের ইট দিয়ে চলছে পৌরসভার সড়কের কাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৫৬ সময় দেখুন
ভোলা দক্ষিণ  প্রতিনিধি: নিম্নমানের ইটদিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পূনঃনির্মানের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিলো সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী সড়ক ব্যবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে, সড়কের দুধারে ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনষ্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।
স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে একমাসও টিকবেনা।
তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরনো ইটগুলো তোলা হচ্ছে।
এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী বলেন, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইটদিয়ে এজিন দেয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিম্নমানের ইট দিয়ে চলছে পৌরসভার সড়কের কাজ

আপডেটের সময় ০৩:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪