ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

“ডিএনএ” নমুনা দিতে কলকাতায় যাচ্ছেন ডরিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৪৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার মরদেহের খণ্ডিত অংশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কলকাতা সিআইডি।
সোমবার কলকাতা সিআইডির চিঠির সত্যতা নিশ্চিত করে ডরিন বলেন, ‘ডিএনএ স্যাম্পল দিতে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। আমি আর আমার চাচা খুব তাড়াতাড়ি কলকাতা যাবো।’
প্রসঙ্গত, ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্লাটে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
এরপর নানা নাটকীয়তার পর মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয় সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে। উদ্ধার হওয়া ওই মাংসের টুকরোগুলো এমপি আনারের কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যাবেন এমপি কন্যা ডরিন।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

“ডিএনএ” নমুনা দিতে কলকাতায় যাচ্ছেন ডরিন

আপডেটের সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪