ভিয়েনা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৫১ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে ও হিন্দু সমাজে সন্মেলনীর সার্বিক সহযোগিতায় রবিবার  (০৭ জুলাই) বিকেল ৪টায় লালমোহন  মদনমোহন জিউ মন্দিরের সামনে থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াবদা রোড গনেশ বাবুর বাসায় ইসকনের অস্থায়ী মন্দিরে শেষ হয়
 রথযাত্রা উৎসবের উদ্বোধক হিসেবে  ভার্চ্যুয়ালি শুভ উদ্বোধন করেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন।
প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথীতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগত হলো বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথদেবের অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বিরা। আগামী ১৫জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে রথযাত্রা উৎসব।
রথ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন,লালমোহন নামহট্র সংঘ (ইসকন)’র সভাপতি বাদল চন্দ,সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাস, লালমোহন মদনমোহন জিউ মন্দিরে ভারপ্রাপ্ত সভাপতি বাবু কালিপদ দাস, সিনিয়র সহ-সভাপতি সম্ভু কর্মকার,  সাধারণ সম্পাদক বাবু যুগল কৃষ্ণ কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ কুন্ডু,রামকৃষ্ণ মজুমদার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্টি, দপ্তর সম্পাদক শংকর মজুমদার, পৌরসভা ৬নং ওয়ার্ড সাবেক  কাউন্সিল রঞ্জয় কুমার দাস,  বাবুল কর্মকারসহ    হিন্দু সমাজ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল আরতি,দর্শনা আরতি ও গুরু পূজা, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নি হোত্র যজ্ঞ, কীর্তন মেলা, লালমোহন মদনমোহন জিউ মন্দিরের সাবেক সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দ’র স্মৃতি চারণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪