ভিয়েনা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনের কালমা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৫৭ সময় দেখুন

চেয়ারম্যান পদে দেবর-ভাবিসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৪ জুলাই)। এদিন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুনের কাছে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে রেহানা আকতার লাইজু এবং ইকবাল হোসেন সম্পর্কে আপন দেবর-ভাবি। রেহানা আকতার লাইজুর স্বামী মো. আকতার হোসেন এরআগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশনিতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তবে নির্বাচনে হেরে যান আকতার হোসেন। চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন সংশ্লিষ্ট দপ্তর।
এছাড়াও বৃহস্পতিবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালমা ইউনিয়ন (উত্তর) শাখা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ (উত্তর) শাখার আহবায়ক আকতার হোসেন ঝন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ (দক্ষিণ) শাখার সভাপতি বজলুর রহমান, কালমা ইউনিয়ন (উত্তর) শাখা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরেফিন হাওলাদার এবং ইউনিয়ন যুবলীগের কর্মী মো. হোসেন জাহাঙ্গীর।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন বলেন, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার আমরা এসব মনোনয়নপত্র যাচাই-বাচাই করবো।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের কালমা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

আপডেটের সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪