ভিয়েনা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৮১ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গ্রীষ্মকালীন প্রশিক্ষণে মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্থানীয় অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মধুপুর উপজেলার পাহাড়িয়া এলাকার কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর গ্রামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মেডিকেল ক্যাম্প করে স্থানীয় মমিনপুর, পীরগাছা, ধরাটি, আঙ্গারিয়সহ আশপাশের কয়েক গ্রামে অসহায় দুস্থ গারো মুসলিম নারী পুরুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার আয়োজনে ৩০৯ পদাতিক ব্রিগেড (৫৮ ইবি) এর ব্যবস্থাপনায় চলে এ মেডিকেল ক্যাম্প।
বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় গারো জাতিগোষ্ঠীসহ অন্যান্য জাতি গোষ্ঠীর নারী ও পুরুষরা সকাল থেকে চিকিৎসা সেবা নিতে ভীড় জমায়। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা পেয়ে খুশি স্থানীয়রা।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩০৯ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, এডিএমএস কর্নেল ফজলে ই এলাহী ও ৫৮ ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪