ভিয়েনা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

মোবাইল কোর্টে দুই অবৈধ জাল ব্যবসায়ীকে জেল জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৫৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধ ফিলামেন্টের কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বাজারজাত,মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল- জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে। বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম।
উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান,শৈলকুপা দুধ বাজার এলাকার সূতা ও জাল বিক্রয়ের কয়েকটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুটি দোকানে অবৈধ জাল মজুদ,বাজারজাত ও বিক্রির দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও সলেমান শেখ নামে আরেক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান ও দোকান সিলগালা করা হয়। পরে মজুদকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম বলেন,বারবার  নদ-নদী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েও এই জাল বিক্রি বা ব্যবহার কমানো যাচ্ছে না৷ তাই এবার এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও আরেক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদাণ ও দোকান সিলগালা করা হয়েছে। আশা করছি অবৈধ এসব জালের হাত থেকে নদ নদীর দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে
অভিযানকালে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোবাইল কোর্টে দুই অবৈধ জাল ব্যবসায়ীকে জেল জরিমানা

আপডেটের সময় ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪