ভিয়েনা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

৫০ লাখ চিংড়ির রেনুসহ কারেন্ট ও চটজাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৭০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বাগদা ও গলদা চিংড়ির অন্তত ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন- পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. জসিম এবং মো. সিরাজ।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৫০ লাখ চিংড়ির রেনুসহ কারেন্ট ও চটজাল জব্দ

আপডেটের সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪