ভিয়েনা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ৫৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে মো. নয়ন নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানা বাড়ি। এছাড়া সে রাজবাড়ি সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মো. সুমনের ছেলে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নয়ন। সকালে সে তার নানা বাড়ির মধ্য থেকে কামরুল নামে এক ব্যক্তির অটোরিকশায় উঠে বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার জন্য। ওই অটোরিকশাটি বাড়ির দরজায় পৌঁছানোর আগেই নিচে পড়ে গিয়ে অটোরিকশার চাকার নিচে মাথা পড়ে শিশু নয়নের। এতে গুরুতর আহত হয় ওই শিশু। এ সময় অটোরিকশা চালকসহ শিশু নয়নের স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু নয়নকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় অন্যান্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

আপডেটের সময় ১২:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪