ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় পৌঁনে তিন কোটি টাকার টোল আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৫৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে পৌঁনে তিন কোটি টাকা।
বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩’শ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১৪ হাজার ১২১ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারো ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় পৌঁনে তিন কোটি টাকার টোল আদায়

আপডেটের সময় ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪