ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

মাভাবিপ্রবিতে প্রক্টরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • ৬৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হককে নিয়ে দেয়ালে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ লেখা ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে হাসানুল হাবিব ও মোঃ নাসিমুল হক বক্তব্য রাখেন। বক্তারা প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হককে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ লেখা ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ মে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকায় ছাত্রী মেসে গোসলের ভিডিও ধারণের ঘটনায় প্রক্টরের দায়িত্বে অবহেলার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ বিভিন্ন ভবনের দেয়ালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে প্রক্টরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৩:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪