ভিয়েনা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার মাছের ঘের দখল করে নিয়েছে ভূমি দস্যুরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৪৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার পরিবারের ভোগ দখলীয় মাছের ঘের জোর করে দখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যু আজাহার খান ও তার বাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। আর ঘটনার অভিযোগে মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মো. জব্বার হোসেন খানের স্ত্রী ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (১৪ মে) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আজাহার খান একই এলাকার মৃত আফসের আলী খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত প্রায় আড়াই বছর আগে ওই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওই মুক্তিযোদ্ধার বাড়ি সংলগ্ন ১৪ কাঠা আয়তনের জমিতে থাকা একটি মাছের ঘের তার স্ত্রীর কাছ থেকে নগদ বান্দা হিসাবে গ্রহন করে একই এলাকার ওই আজাহার খান। চুক্তির মেয়াদ শেষ হলে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে জমি ছেড়ে দিতে বলেন। তিনি জমি না ছেড়ে তা চাষ করেন। এতে বাঁধা দিতে গেলে তাকে মেরে ফেলার হুমকী দেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আজাহার খান স্থানীয় একজন শীর্ষ ভূমি দস্যু ও সন্ত্রাসী। সে ও তার বাহিনী স্থানীয়দের জমি নগদ বান্দা হিসাবে গ্রহন করে তা পরে দখল করে নেয়। তার অপরাধের প্রতিবাদ করলে চলতি বছরের জানুয়ারীর দিকে লাইজু হোসেন নামের এক যুবলীগ কর্মীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আজাহার খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই জমি মুক্তিযোদ্ধার না, তবে তাদের বংশের কয়েক জনের।

এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার স্ত্রী। বিষয়ে আইনী পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার মাছের ঘের দখল করে নিয়েছে ভূমি দস্যুরা

আপডেটের সময় ০২:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪