ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করে ডেনমার্কে বিল পাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ১০৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন পোড়ানো নিষিদ্ধ করে বিল পাস হয়েছে ডেনমার্কে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে এ বিষয়ক একটি বিল পাস হয়। সম্প্রতি সুইডেন, ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশে জনসমক্ষে কুরআন পোড়ানো ও অবমাননার ঘটনায় মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিলটি আইনে পরিণত হওয়ার পর কেউ পবিত্র কুরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও গুণতে হবে তাকে ।

চলতি বছরের জানুয়ারিতে সুইডেন ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। ঘৃণিত এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

এর প্রতিবাদে মুসলিম দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে দেশটি পবিত্র কুরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।

বিলটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেন, এই বিলটি আইনে পরিণত হলেও খুব বেশি কঠোর হবে না।  এই আইনে ধর্ম নিয়ে সমালোচনা সম্পূর্ণ অপরাধ বলে গণ্য নাও হতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করে ডেনমার্কে বিল পাস

আপডেটের সময় ০৬:১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩