ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের পর ডাবলিনে ব্যাপক সহিংসতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্থবির হয়ে পড়েছে শহরে গণপরিবহন চলাচল।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সন্ধ্যার পর সেখানে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ।

আনতর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ডাবলিনের একটি স্কুলের বাইরে বেশ কয়েকজন দুর্বৃত্ত শিশুদের ওপর হামলা চালায়। আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস এই ঘটনার জন্য একটি ‌অতি ডানপন্থী মতাদর্শের গ্রুপকে দায়ী করেছেন।

দেশটির প্রেসিডেন্ট বলেছেন, এই গ্রুপটি একটি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে এই হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় তিন শিশুর মধ্যে ৫ বছর বয়সী একজন মারাত্মক আহত। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬ ও ৫ বছর বয়সী অপর দুই শিশুকেও চিকিৎসা দেয়া হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরেক নারীও চিকিৎসাধীন।

সন্দেহভাজন হামলাকারীকেও আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তার বয়স ৫০ বছরের কাছাকাছি। তার জাতীয়তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে পুলিশপ্রধান কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের পর ডাবলিনে ব্যাপক সহিংসতা

আপডেটের সময় ০৫:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩