ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

অবশেষে চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বন্দিবিনিময়ের চুক্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল।

বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার।

তবে বিবৃতিতে বন্দিদের মুক্তি দেয়ার বিষয়টির উল্লেখ করা হয়নি। ইসরায়েলের সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার তেলআবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার বেশিরভাগ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

তবে কখন জিম্মিদের হস্তান্তর করা হবে এবং কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে— সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে আলোচনায় অগ্রগতি হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

আপডেটের সময় ০৬:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩