ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরান প্রেসিডেন্টের চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে ৫০ দেশকে চিঠি পাঠিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সোমবার (২০ নভেম্বর) রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্ডানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান রাইসি।

চিঠিতে ইব্রাহিম রাইসি বলেন, মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাহলে গাজাবাসী নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানা সম্ভব হবে। তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করেছেন।

তিনি এই অপরাধযজ্ঞে প্রকাশ্য সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোরও কঠোর সমালোচনা করে বলেন, পশ্চিমা দেশগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে গাজা যুদ্ধ তার প্রমাণ।

গাজায় যুদ্ধ বন্ধে গত ১১ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসির বৈঠকে যোগ দেন রাইসি। ওই বৈঠকে তিনি আরব ও ইসলামিক দেশগুলোতে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরান প্রেসিডেন্টের চিঠি

আপডেটের সময় ০৮:১৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩