ভিয়েনা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ফাইল ছবি

ইবিটাইমস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে থাকছেন দলীয় সভাপতি শেখ হাসিনা এবং সদস্য সচিব হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। নির্বাচন উপলক্ষে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।

কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এবারের নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফরম অনলাইনেও সংগ্রহ ও জমা দেয়া যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

আপডেটের সময় ০৬:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩