ভিয়েনা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুতই তফসিল ঘোষণা: সিইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ৫১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। দ্রুত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। হাবিবুল আউয়াল বলেন, আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। ওনার (রাষ্ট্রপতি) সঙ্গে আজকে আলাপ-আলোচনা করে গেলাম। পরে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেবো।

সিইসি বলেন, যথাসময়ে নির্বাচন হবে। যে কোনো মূল্যে ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়, সে সহায়তা চেয়েছি। রাজনৈতিক সংকট নিয়ে কোনো কথা হয়নি। আমরা শুধু বলেছি যে শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুতই তফসিল ঘোষণা: সিইসি

আপডেটের সময় ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩