ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দেশজুড়ে বিএনপি ও বিরোধী জোটের তৃতীয় দফার অবরোধ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে।

সোমবার দ্বিতীয় দফার অবরোধ শেষ হওয়ার আগেই তৃতীয় দফার ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।

এদিকে, অবরোধ কর্মসূচি না থাকলেও এ বছর রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসটি উদযাপনের সব কর্মসূচি স্থগিত করে দলটি। দিবসটি উপলক্ষে এদিন কোনো ধরনের আন্দোলন কর্মসূচিও পালন করেনি বিএনপি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে সেই মহাসমাবেশ পণ্ড হয় এবং পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দেয় দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। পৃথক ঘোষণা দিয়ে একই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এ ছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও এ কর্মসূচিতে অংশ নেয়।

ডেস্ক/ ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশজুড়ে বিএনপি ও বিরোধী জোটের তৃতীয় দফার অবরোধ শুরু

আপডেটের সময় ০৫:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩