ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

অবরোধে রাজধানীতে গণপরিবহন কম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১০৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে গণপরিবহন কম চলতে দেখা গেছে।

রোববার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি অন্য দিনের তুলনায় কম চলছে। ঢাকার গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, আগারগাঁও, আসাদগেট, শ্যামলী, মিরপুর ও গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রী নেই। দূরপাল্লার পরিবহনও চলছে না। বসে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দ্বিতীয় দফা দেশব্যাপী অবরোধ চলছে। আজ রোববার ও আগামীকাল সোমবার এ অবরোধ চলবে। এর আগে প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ পালন করে বিএনপি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবরোধে রাজধানীতে গণপরিবহন কম

আপডেটের সময় ১০:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩