ভিয়েনা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

কাকরাইলে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ বক্স ও গাড়িতে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর কাকরাইল জামে মসজিদ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটালে জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুড়ে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়। এছাড়াও সেখানে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা একটি বাস ও আটটি পিকআপ ভাঙচুর করেছেন।

জানা যায়, শনিবার সকালে একটি বাস ও ৮টি পিকআপে করে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা কাকরাইলে নেমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাবেন এমন সময় বিএনপির সমাবেশ থেকে একজন আওয়ামী লীগের এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা গাড়িগুলো ভাঙচুর করেন নেতাকর্মীরা।

বাস ভাঙচুরের পর বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন।

এরপরই পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাকরাইলে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ বক্স ও গাড়িতে আগুন

আপডেটের সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩